মূল বিষয়বস্তুতে যান
Prepনাও with Tutors

পরিচিত হোন, যাচাই করুন, তারপর ক্লাস শুরু করুন।

প্রোফাইলের ব্যাজ কী বোঝায়, ফোন নম্বর কখন শেয়ার হয় ও প্রথম ক্লাসের আগে কী ঠিক করবেন—এখানে জানুন।

ব্যাজ কী জানায়?

ID Verified

অ্যাডমিন পরিচয় সংক্রান্ত প্রমাণ পর্যালোচনা করেছেন। কোন তথ্য দেওয়া আছে তা প্রোফাইলে দেখে নিন।

Academic Verified

অ্যাডমিন জমা দেওয়া শিক্ষাগত প্রমাণ পর্যালোচনা করেছেন। প্রোফাইলের প্রতিষ্ঠান ও ডিগ্রির সাথে মিলিয়ে দেখুন।

কোনো ব্যাজই পড়ানোর দক্ষতা, নিরাপত্তা বা পরীক্ষার ফলের নিশ্চয়তা নয়। প্রোফাইলের সব লেখা আলাদাভাবে যাচাই করা হয়েছে ধরে নেবেন না। কথা বলুন, মূল প্রমাণ দেখে নিন ও পরীক্ষামূলক ক্লাসে পড়ানোর ধরন দেখুন।

ফোন নম্বর কে দেখতে পাবেন?

প্রকাশিত প্রোফাইলে ফোন নম্বর দেখানো হয় না। শিক্ষক একটি পোস্টে আবেদন করে নম্বর শেয়ারের অনুমতি দিলে এবং অভিভাবক আবেদনটি শর্টলিস্ট করলে সেই অভিভাবক নম্বর দেখতে পারেন। শুধু প্রোফাইল সেভ করলে নম্বর দেখা যায় না।

অ্যাপের মেসেজ দিয়ে কথা শুরু করতে পারবেন। পাবলিক পোস্টে ফোন নম্বর বা বাসার পুরো ঠিকানা লিখবেন না।

অভিভাবকের যাচাইয়ের অর্থ

‘ফোন নিশ্চিত’ মানে নম্বরটি এসএমএস দিয়ে নিশ্চিত করা হয়েছে। ‘পরিচয় যাচাই হয়েছে’ মানে অ্যাডমিন প্রাপ্তবয়স্কের পরিচয়পত্র ও রেফারেন্স কোডসহ বর্তমান ছবি মিলিয়ে দেখেছেন। বাসায় ক্লাসের সময় ঠিক করার আগে এই পর্যালোচনা দরকার। এটি সরকারি স্বয়ংক্রিয় পরিচয় যাচাই, অভিভাবকত্বের প্রমাণ বা নিরাপত্তার নিশ্চয়তা নয়।

সন্দেহজনক মেসেজ বা আচরণ হলে কথোপকথনের ‘রিপোর্ট ও ব্লক’ ব্যবহার করুন। ব্লক করলে নতুন যোগাযোগ ও ক্লাসের প্রস্তাব বন্ধ হবে। পুরোনো মেসেজ প্রমাণ হিসেবে থাকবে। আগে দেখা নম্বর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।

অভিভাবক হিসেবে প্রথম ক্লাসের আগে

  1. 1.শিক্ষকের মূল পরিচয়পত্র ও প্রোফাইলের তথ্য মিলিয়ে দেখুন।
  2. 2.ক্লাসের বিষয়, দিন, সময়, দৈর্ঘ্য ও পারিশ্রমিক ঠিক করুন।
  3. 3.প্রাথমিক ক্লাসে পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্য উপস্থিত থাকুন।

শিক্ষক হিসেবে প্রথম ক্লাসের আগে

  1. 1.অভিভাবকের সাথে স্থান ও ক্লাসের ব্যবস্থা নিশ্চিত করুন।
  2. 2.পরীক্ষামূলক ক্লাসের পারিশ্রমিক ও নিয়মিত ক্লাসের শর্ত আগে ঠিক করুন।
  3. 3.নতুন স্থানে গেলে পরিচিত কাউকে স্থান ও ফেরার সময় জানিয়ে রাখুন।

কোনো সমস্যা দেখেছেন?

প্রোফাইল বা পোস্টের রিপোর্ট বাটন ব্যবহার করুন। সাইন ইন করতে না পারলেও সহায়তার ফর্মে সমস্যাটি জানাতে পারবেন।

সমস্যাটি জানান