প্রথম দেখা থেকে প্রথম ক্লাস
আপনি শিক্ষক খুঁজছেন, নাকি পড়াতে চান? আপনার জন্য প্রক্রিয়াটি দেখুন।
আমার সন্তানের জন্য শিক্ষক চাই
- 1
প্রোফাইল দেখুন বা পোস্ট করুন
বিষয়, শ্রেণি ও এলাকা মিলিয়ে শিক্ষক খুঁজুন। অথবা একটি পোস্টে আপনার প্রয়োজন জানালে শিক্ষকরা আবেদন করবেন। দেখতে অ্যাকাউন্ট লাগে না।
- 2
কথা বলুন ও সময় ঠিক করুন
মেসেজ দিতে বা পোস্ট করতে অভিভাবক অ্যাকাউন্ট খুলুন। শিক্ষকের অভিজ্ঞতা, সময়, পারিশ্রমিক ও পরীক্ষামূলক ক্লাসের শর্ত নিয়ে কথা বলুন।
- 3
ক্লাস দেখে সিদ্ধান্ত নিন
আবেদনটি শর্টলিস্ট করে ঠিক করা ক্লাসের সময় রাখুন। ক্লাসের পরে মূল্যায়ন দিন, তারপর শিক্ষক বেছে নিন।
আমি পড়াতে চাই
- 1
কী ধরনের টিউশন আছে দেখুন
বিষয়, এলাকা ও বাজেট মিলিয়ে চলমান পোস্ট দেখুন। এ জন্য অ্যাকাউন্ট লাগে না।
- 2
প্রোফাইল তৈরি করুন
শিক্ষক অ্যাকাউন্ট খুলে পরিচয়, বিষয়, এলাকা ও সময় যোগ করুন। প্রোফাইল প্রকাশ করুন। চাইলে শিক্ষাগত প্রমাণ যাচাইয়ের জন্য পাঠান।
- 3
আবেদন করে ক্লাস ঠিক করুন
উপযুক্ত পোস্টে ছোট একটি পরিচিতি দিয়ে আবেদন করুন। অভিভাবক আগ্রহী হলে কথা বলে সময় ও পারিশ্রমিক ঠিক করুন।
যোগাযোগ ও খরচ—আগেই জেনে নিন
অ্যাকাউন্ট কখন লাগবে?
প্রোফাইল ও পোস্ট দেখতে লাগে না। মেসেজ, সংরক্ষণ, পোস্ট ও আবেদনের জন্য লাগে।
ফোন নম্বর কখন দেখা যায়?
শিক্ষক আবেদন করে নম্বর শেয়ারের অনুমতি দিলে এবং অভিভাবক আবেদনটি শর্টলিস্ট করলে। শুধু প্রোফাইল সেভ করলে নয়।
কোন খরচ আছে?
প্ল্যাটফর্মে যোগ দেওয়া ফ্রি। নিয়মিত ও পরীক্ষামূলক ক্লাসের পারিশ্রমিক দুজন মিলে আগে ঠিক করুন।
